বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৪:৩১ অপরাহ্ন

জাপানে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১। ভূমিকম্পের পরেই জাপানের দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপান টাইমসের খবরে বলা হয়েছে, দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে, বাড়িঘরের আসবাবপত্র জোরে কাঁপতে শুরু করে। এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর