শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৬৬

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১৮৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সারা দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৩২০ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, আর বাকি ৫৪৬ জনকে অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতরা রাজধানীর তেজগাঁও এলাকার রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেন। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনগুলোর ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

এর আগে, শুক্রবার রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। তাদের নাম মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর