শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক কর্মসূচিকে মব বলা যাবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না। মব আর রাজনৈতিক কর্মসূচি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এসময় নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, কাদের দায় আছে এবং কাদের অবহেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমি দেখব।’

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘কাকরাইলের ঘটনায় প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে। রাজনৈতিক দিক থেকেও এক ধরনের বোকামি কার্যক্রম। কাদের থেকে সাহস পেয়ে এ ধরনের কার্যক্রম করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে।’

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারা অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মাথা খারাপ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করবে। তবে আমরা মনে করি যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি– সবার সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু ও সুন্দর আয়োজন আমরা করতে পারব।’

আসিফ মাহমুদ বলেন, ‘তবে এই সরকারের তিনটা গুরুত্বপূর্ণ এজেন্ডা– সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর– সেদিকে এগিয়ে যাচ্ছি। জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা মনে করি সবার ঐকমত্যের মাধ্যমে এটার বাস্তবায়নের দিকে আমরা যাব এবং পরবর্তীতে সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।’

আদালতে সাংবাদিকের ওপর হামলা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আদালত ন্যায় ও ইনসাফের জায়গা। সেখানে এ ধরনের হামলা নিন্দাজনক।

তিনি বলেন, ‘সম্প্রতি আদালতের বিভিন্ন বেঞ্চে আইনজীবীদের চাপ প্রয়োগের নানা ঘটনা আমরা দেখেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এ ব্যাপারে কঠোর হতে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর