শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

রাজধানী তেজগাঁওয়ে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। 

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো থেকে তিব্বত এলাকা পর্যন্ত ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে। মিছিলে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নেয়।  এ ঘটনায় সাতজনকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, শুক্রবার সকালে জিএমি মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল, আমরা মিছিল করতে দিই নাই। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে। জুম্মার নামাজের পর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছে। আমরা মিছিল করার সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করি। আটককৃতদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ( ডিবি) জিজ্ঞাসাবাদ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর