শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

থাইল্যান্ডের পার্লামেন্ট রক্ষণশীল বিরোধী দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ।

আজ শুক্রবার (৫ আগস্ট) ৫০০ আসনের পার্লামেন্টের সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। আগামী চার মাসের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে অনুতিন এই সমর্থন লাভ করেন।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, এমপিদের ভোটগ্রহণের পর গণনায় দেখা যায়, ভূমজাইথাই নেতা ২৪৭টিরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিনিধি পরিষদের ৪৯২ জন উপস্থিত সদস্যের মধ্যে এটিই সংখ্যাগরিষ্ঠ।

এর আগে ক্ষমতাসীন ফিউ থাই পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রাকে গত মাসে ‘নীতিশাস্ত্র কেলেঙ্কারির’ কারণে বরখাস্ত করেছিল থাইল্যান্ডের সাংবিধানিক আদালত।

প্রবীণ নেতা অনুতিনের এই জয় সিনাওয়াত্রা বংশের জন্য আরেকটি ধাক্কা। গত দুই দশক ধরে থাই রাজনীতির মূল ভিত্তি ছিল এই বংশটি।

এদিকে, রাজবংশের প্রধান থাকসিন সিনাওয়াত্রা শুক্রবারের ভোটের কয়েক ঘণ্টা আগে থাইল্যান্ড থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যান।

প্রসঙ্গত, অনুতিন একসময় ফিউ থাই জোটকে সমর্থন করেছিলেন। কিন্তু প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধের সময় সিনাওয়াত্রার আচরণের ওপর আপাত ক্ষোভের বশবর্তী হয়ে সম্প্রতি জোট ত্যাগ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর