মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৮ টি ব্যাংক থেকে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

দেশের ব্যাংক ব্যবস্থাপনায় ডলারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য  আবারও নিলামের মাধ্যমে মার্কিন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আটটি ব্যাংক থেকে ৪৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার বা ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, এই ডলারগুলো কেনা হয়েছে প্রতি ডলার ১২১ দশমিক ৭০ টাকা থেকে ১২১ দশমিক ৭৫ টাকা বিনিময় হারে। ডলার কেনার জন্য বহুমূল্য নিলাম পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যেখানে কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে ১২১ দশমিক ৭৫ টাকা।

উল্লেখ্য, চলতি অর্থবছরে এর আগেও বেশ কয়েকবার নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর