সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকার পর সোমবার রাতে আবার ফ্লাইট ওঠা-নামা শুরু হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ৬ আগস্ট দুপুরে তিনি জানান, রাতে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে। তবে কয়েকটা ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছয় ঘণ্টা বন্ধ থাকবে। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে কোনো বিমান ওঠা-নামা করবে না। টার্মিনালসহ সবকিছু বন্ধ থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর