মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাংবাদিক-চিকিৎসকদের সাক্ষ্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন

২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দশম দিনে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও চিকিৎসকরা। সাক্ষ্য দেয়া সিলেটের দুই সাংবাদিক তুলে ধরেন তাদের চোখের সামনে আরেক সাংবাদিক আবু তোরাবের গুলিবিদ্ধ হওয়া ও শহীদ হওয়ার ঘটনা।

তারা বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই গায়েবানা জানাজা ও পরবর্তীতে বিক্ষোভ মিছিলে পেশাগত দ্বায়িত্ব পালনকালে তাদের দিকে গুলি ছুড়ে পুলিশ। তারা সাংবাদিক পরিচয় দিয়ে গুলি করতে নিষেধ করলেও, পুলিশ গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে ফটো সাংবাদিক আবু তোয়াব গুলিবিদ্ধ হলে, তাকে নিয়ে হাসপাতে যাওয়ার পর সে মারা যান।

এই ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন তারা। এছাড়া, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে দ্বায়িত্ব পালন করা চিকিৎসকরাও সাক্ষ্য দেন।

আজ দুপুর বারোটার কিছু আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় গত ৯ দিনে জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী সহ মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন।

এদিকে রামপুরায়  কার্নিশে ঝুলে থাকা এক জনকে গুলি ও দুই জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবসহ ৪ জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১১ সেপ্টেম্বর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর