শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ১২ অক্টোবর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর । সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ীঃ

  • খসড়া ভোটার তালিকা প্রকাশ: ১ সেপ্টেম্বর
  • আপত্তি জানানোর শেষ সময়: ৪ সেপ্টেম্বর
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ সেপ্টেম্বর
  • মনোনয়নপত্র বিতরণ ও জমা: ১৪–১৬ সেপ্টেম্বর
  • যাচাই–বাছাই: ১৮ সেপ্টেম্বর
  • প্রার্থীদের প্রাথমিক তালিকা: ২১ সেপ্টেম্বর
  • মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর
  • প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এর পর থেকে মোট ছয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর