সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সেনা, নৌ ও বিমান বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণে কমিটি গঠন করেছে সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সম্প্রতি এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে সশস্ত্র বাহিনী বিভাগ। এতে সই করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের লেফটেন্যান্ট জেনারেল (প্রিন্সিপাল স্টাফ অফিসার) এস এম কামরুল হাসান।

লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের কমিটিতে ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন- মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন ও ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর।

কমিটিকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বেতন-ভাতা, অবসর সুবিধা, পারিবারিক পেনশনসহ বিভিন্ন আর্থিক সুবিধার সুপারিশ জমা দিতে বলা হয়েছে। এই কমিটি গত ২৭ জুলাই গঠিত জাতীয় বেতন কমিশনের সঙ্গে ‘সমন্বয় ও নিবিড় যোগাযোগ’ রক্ষা করে কাজ করবে। এছাড়া বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা যৌক্তিকীকরণ এবং বেতনক্রমের অসঙ্গতি দূর করতে সুপারিশ জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজনে তিন বাহিনীর জন্য পৃথক সাব-কমিটি গঠন করতে পারবে এবং যে কোনো সংস্থা বা ব্যক্তির সহায়তা নিতে পারবে। এছাড়া জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য নিরসন ও সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ দায়িত্ব বিবেচনায় নিয়ে সুপারিশ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

গত ২৪ জুলাই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো করতে পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত ওই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর