সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

চীনা অনুদানে ১০০০ শয্যার হাসপাতালের স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

নীলফামারীতে  চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে তিনি জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫ একর সরকারি জায়গাটি ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এই হাসপাতাল স্থাপনের জন্য তিনটি সম্ভাব্য জায়গার কথা বলা হয়েছে এবং তিনি সেগুলো দেখেছেন। ফিরে গিয়ে তিনি তার মতামত জানাবেন। এরপর চীনা কর্মকর্তারা এসে স্থানটির সম্ভাব্যতা যাচাই করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটি একটি ‘ফ্রেন্ডশিপ হাসপাতাল’, যা দুই দেশের বন্ধুত্বের প্রতীক হবে।

স্বাস্থ্য উপদেষ্টা এরপর নীলফামারী মেডিক্যাল কলেজের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণস্থলও পরিদর্শন করেন। পরে তিনি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর জিম্মা হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ. এইচ. এম. সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪ দশমিক ৮৯ একর জমিতে এই এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর