সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

৬৭টি নদীকে দখল-দূষণমুক্তের উদ্যোগ নেয়া হয়েছে: সৈয়দা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

ঢাকা ও ঢাকার বাইরের ৬৭টি নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ শনিবার (২৩ আগস্ট)  রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সবাই নদী রক্ষার পক্ষে হলেও নদীতে বর্জ্য না ফেলার পক্ষে নয়। নদীকে বাঁচাতে শিল্প দূষণ থামাতে হবে। ব্যক্তি বদলালেই দেশ বদলায় না। সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। অন্যথায় দেশে পরিবর্তন আসবে না।

তিনি আরও বলেন, রাজধানী থেকে পুরনো গাড়ি বন্ধ করতে চাইলে পরিবহন ধর্মঘটের হুমকি দেয়া হয়। আবার পলিথিন বন্ধে জনমত দেখা গেলেও বেশিরভাগ মানুষই পলিথিন ব্যাগ ব্যবহার করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর