সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের ২৬ মামলায় চার্জশিট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন

২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ২৬টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারায় দায়ের করা মামলা।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চার্জশিট দেওয়া ৮টি হত্যা মামলা শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে দায়ের হয়েছিল।

অন্যদিকে, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলা ছাড়াও ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অধীনে দায়ের হওয়া ১৮টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।

হত্যা মামলাগুলোতে ১ হাজার ১৫৩ জনকে আসামি করা হয়েছে। অন্য ধারার মামলায় আসামি ৬৮২ জন।

পুলিশ জানিয়েছে, এসব মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। এছাড়া বাকি মামলাগুলোর তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে দায়ীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর