শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অনুভূতি শূন্য হয়ে যাওয়া কবি-শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেনঃ রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:০০ অপরাহ্ন

অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা শেখ মুজিবের মৃত্যু বার্ষিকী ১৫ আগস্টে শোক জানিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন বলে দাবি তার।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬-জুলাই’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী জানান, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার কারণে পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একই কায়দায় রানওয়ের পাশে ফ্ল্যাট দেয়া হয়েছিল শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও।

জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত, আহত, অংশগ্রহণকারী সকলেই ঐতিহাসিক চরিত্র বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি আরও বলেছেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী যেন কখনও জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর