শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

পরমাণু শক্তি কমিশনে নতুন চেয়ারম্যান মজিবুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) চেয়ারম্যান হয়েছেন ড. মো. মজিবুর রহমান। তিনি বিএইসির সদস্য (জীব বিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৮ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে চেয়ারম্যানের চলতি দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।

কৃষি ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে গবেষণা পরিচালনার জন্য ষাটের দশকে পারমাণবিক শক্তি কেন্দ্র নামে যাত্রা শুরু করে। ১৯৭২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্যপদ গ্রহণ করে। ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়।

ড. মো. মজিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর