সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

রাজনৈতিক ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা রাত ৮টা ১৩ মিনিটে অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একইসাথে রাজনৈতিক ও বিচারব্যবস্থাকেও বিকৃত করেছে।

ফেসবুক পোস্টটিতে আরও বলা হয়, মোট ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা।

মামলা প্রত্যাহারের এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ? এর ব্যাখ্যায় সরকার বলছে, এসব মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছিল, তাদের ন্যায়বিচার ফিরিয়ে দেয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। ফলে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে। শেষ পর্যন্ত এই সংস্কার বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে এবং আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর