বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

রাজধানী মিরপুর ১১ নম্বরের মেট্রোস্টেশনের পাশে একটি গার্মেন্টস এক্সেসরিজের অফিস থেকে ইমরান হোসেন আফজাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান ওই অফিসে ম্যানেজার হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, শনিবার (১৬ আগস্ট) রাত থেকেই নিখোঁজ ছিলেন ইমরান। রোববার রাতে এক আত্মীয় তাদের ফোন দিয়ে মিরপুর-১১ মেট্রোস্টেশনের কাছে যেতে বলেন। এ সময় তিনি জানান, ইমরানের মরদেহ পাওয়া গেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, ইমরান যে অফিসে চাকরি করতেন সেই অফিসের মালিকের ছেলে ইমরানকে হত্যা করেছে।

পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে মালিকের ছেলেকে হেফাজতে নেয়া হয়েছে। নিহত ইমরানের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর