মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬২৯

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

সারা দেশে শনিবার (১৬ আগস্ট)  পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ  মোট ১ হাজার ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২ ও অন্যান্য অপরাধে জড়িত ৬১৭ জন।

রবিবার (১৭ আগস্ট) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, শনিবার (১৭ আগস্ট) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬২৯ জনকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে একটি এয়ারগান, দুটি বিদেশি পিস্তল, সাতটি এলজি, একটি দেশীয় একনলা বন্দুক, একটি রিভলভার সদৃশ গান, ২১টি লিড বল কার্তুজ, ১৭ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, তিনটি খালি ম্যাগাজিন, সাতটি  ৪৪ ক্যালিবারের ফায়ার্ড কার্তুজ সদৃশ, একটি লোহার ছোরা, তিনটি হাসুয়া, তিনটি চাপাতি, ছয়টি ড্যাগার, ৯টি নাইট্রোজেন কার্টিজ, বোমা বানানো যন্ত্রপাতি দুই বক্স, তিনটি  বক্সে ৮১৬ টি স্লাগ ও একটি  ব্রাস নেকেল উদ্ধার করা হয়।

পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর