বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গুলশান থেকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ  রোববার (১৭ আগস্ট) গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি চলতি বছরের জুলাই মাসে একটি আন্দোলনকে কেন্দ্র করে রুজু হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, বর্তমানে তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানায় হওয়া আসাদ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই আন্দোলনে নিহত আসাদের বাবা মো. জয়নাল বাদী হয়ে মামলাটি করেন। বর্তমানে মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর