বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অক্টোবরের বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন

 বাংলাদেশ দলের বিপক্ষে অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপক্ষীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংযুক্ত আরব আমিরাতে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ—সব মিলিয়ে ছয় ম্যাচের এই সিরিজটি অনুষ্ঠিত হবে এশিয়া কাপ শেষে।

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেই হবে আট দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। প্রথম ম্যাচ ২ অক্টোবর, পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরপর ৯ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

সিরিজ আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান বলেন, ‘বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারা আমাদের জন্য সম্মানের। এই সফর শুধু খেলাধুলার নয়, দুই দেশের ক্রিকেট বোর্ডের দৃঢ় সম্পর্কেরও প্রতিফলন। একই সঙ্গে এটি প্রমাণ করে, নিরপেক্ষ ভেন্যুতেও আমরা আন্তর্জাতিক মানের ক্রিকেট আয়োজনের সক্ষমতা রাখি।’

এই সিরিজকে সামনে রেখে উভয় দলই প্রস্তুতি নিতে শুরু করবে এশিয়া কাপ শেষেই, যেখানে দুই দলের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর