বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিপিএলের দল চিটাগং কিংসের সঙ্গে সমঝোতা চুক্তি বাতিল করলো বিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

বিপিএলের বকেয়া পরিশোধ না করায় চিটাগং কিংসের সঙ্গে করা সমঝোতা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড— বিসিবি।

চিটাগং কিংসের কাছে প্রায় অর্ধশত কোটি টাকা বকেয়া দাবি করেছে বিসিবি। বোর্ডের দাবি অনেকবার তাগাদা ও নোটিশ দেওয়ার পরও চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি চিটাগং কিংসের সত্বাধিকারী প্রতিষ্ঠান এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। তবে বকেয়া পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

সম্প্রতি বকেয়া ৪৬ কোটি টাকা চেয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসকে আইনি নোটিশ পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় এমনটি বলছিলেন দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী। দুদিন আগেই বিসিবির সেই টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন চিটাগং দলের মালিক। বিপিএলের সবশেষ আসরের আগে বিসিবির সঙ্গে সমঝোতা করে চিটাগং কিংস। ৯ কোটি টাকা দেনা থাকলেও সাড়ে তিন কোটি টাকা দেয়ার শর্তে বিপিএলে অংশগ্রহণের সুযোগ পায় চট্টলার দল। তবে এরপরও বিসিবিকে প্রাপ্ত টাকা দেয়নি চিটাগং। আর তাই গত ২২ জুলাইয়ের নোটিশ অনুযায়ী সাড়ে তিন কোটি টাকায় সমঝোতার সেই চুক্তি বাতিল করেছে বিসিবি।

চিটাগং কিংসের কাছে বিসিবি পাওনা আসল অর্থের অঙ্ক দেখিয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৪ মার্কিন ডলার। সঙ্গে ২০১২ থেকে সবশেষ ২০২৫ আসর পর্যন্ত ১৩ বছরের মোট সুদের পরিমাণ দেখিয়েছে ২২ লাখ ৩২ হাজার ৯২ মার্কিন ডলার। সুদাসল মিলিয়ে যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৬ কোটি। বিসিবির হিসেবমতে ২০১২ থেকে ২০২৫ আসর পর্যন্ত এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বকেয়া অর্থের অঙ্ক দাঁড়িয়েছে এটি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে ক্রমাগতভাবে চুক্তির আইনি ও আর্থিক শর্ত ভঙ্গ করে গেছে চিটাগং কিংসের সত্বাধিকারী প্রতিষ্ঠান এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। ২০১৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিসিবির পক্ষ থেকে অনেকবার তাগাদা ও নোটিশ দেওয়া হয়েছে তাদের, এর মধ্যে ছিল ২০১৩ সালের ৭ মে সালিশি নোটিশ ও গত ২২ জুলাইয়ের আইনি নোটিশও। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি।

পাওনার মধ্যে আছে ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটারসহ সংশ্লিষ্টদের পারিশ্রমিক। আর সেই বকেয়া টাকা পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর