শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন ৩ জনকে পুলিশে দিলো জনতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

১৫ আগষ্ট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ধানমণ্ডি ৩২ ও আশপাশের এলাকায়। পুলিশ জানায়, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বর থেকে উৎসুক জনতা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থক হিসেবে সন্দেহভাজন ৩ জনকে আটকের পর  মারধর করে পুলিশের হাতে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন এ তথ্য জানিয়েছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার বিকেল থেকেই ৩২ নম্বর এলাকার প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একই সঙ্গে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর