শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ঢাবি সিনেটে নিয়োগ পেলেন ৫ বিশিষ্ট শিক্ষাবিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের সদস্য হিসেবে আগামী তিন বছরের জন্য ৫ জন বিশিষ্ট শিক্ষাবিদকে মনোনয়ন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।

মনোনীত শিক্ষাবিদরা হলেন—ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ২০(১)(ই) ও ২০(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ পাঁচজন শিক্ষাবিদকে তিন বছরের জন্য সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর