শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নির্বাচনকালীন সরকারে থাকছেন না উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানায় মঙ্গলবার (১২ আগস্ট) ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানে  তিনি এ তথ্য জানান।

এই নিয়ে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।

সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন, ২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবো।

তার সরকার থেকে সরে যাওয়ার বিষয়ে অনেকেই মনে করছেন আসিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারে আছে; মাহফুজ আলমসহ আরও কেউ যদি থাকেন এমন কারও নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও মনে করছেন আসিফ। কারণ হিসেবে ব্যাখ্যা দেন, প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান। তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে।

তবে তিনি কি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন, নাকি ভিন্ন পথে হাঁটবেন; সে বিষয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। কারণ এনসিপি এরই মধ্যে নানা কারণে সমালোচনার তীরে কিছুটা ক্ষতবিক্ষত হয়েছে। সে কারণেই অনেকে মনে করছেন, আসিফ সরাসরি এনসিপিতে যোগ না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন।

তবে স্বতন্ত্র হলেও আসিফ এনসিপির পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন বলেও মনে করছেন অনেকে। যদিও রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সময় হলেই হয়তো এর উত্তর পাওয়া যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর