রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের ওপর থেকে ২৪ শতাংশ শুল্ক করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক বিরতি আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। এর অংশ হিসেবে ওয়াশিংটনের ওপর আরোপিত ২৪ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহার করেছে বেইজিং।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের কাস্টমস ট্যারিফ কমিশন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯০ দিন এই শুল্ক ছাড় কার্যকর থাকবে। আজ (১২ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিল মাসে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা চরমে পৌঁছায়, কারণ চীনের ওপরই ছিল সবচেয়ে বেশি শুল্ক। প্রতিশোধ নিতে বেইজিংও মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। একপর্যায়ে ওয়াশিংটন চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করলে, চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসায়।

পরিস্থিতি সামাল দিতে গত মে মাসে দুই দেশের সরকারি কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে তিন মাসের জন্য শুল্ক স্থগিতের সিদ্ধান্ত হয়। সেই সময় চীনা পণ্যে যুক্তরাষ্ট্রে ৩০ শতাংশ এবং মার্কিন পণ্যে চীনে ১০ শতাংশ শুল্ক কার্যকর রাখা হয়।

প্রথম মেয়াদ আজ (১২ আগস্ট) শেষ হওয়ার কথা থাকলেও, মেয়াদ শেষ হওয়ার আগেই চীন আরও তিন মাসের জন্য শুল্ক বিরতি বাড়িয়েছে। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পও এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

চীনের এই ২৪ শতাংশ শুল্ক ছাড় এসেছে স্থগিত থাকা ১২৫ শতাংশ শুল্কের অংশ থেকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর