শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

দীর্ঘ ছয় বছর পর ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। 

সোমবার (১১ আগস্ট) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। সর্বশেষ ২০১৩ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ রানের সূচনা করে পাকিস্তান। নবম ওভারে ঐ ৩৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুবকে ২৩ রানে এবং বাবর আজমকে খালি হাতে ফেরান ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস।

এরপর পাকিস্তানকে চাপমুক্ত করার চেষ্টা করেন আব্দুল্লাহ শফিক, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও হুসেন তালাত। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তারা। শফিক ২৬, রিজওয়ান ১৬ ও তালাত ৩১ রান করেন। টেস্ট অধিনায়ক সালমান আঘাও ৯ রানে বিদায় নিলে ১১৪ রানে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান।

সাত নম্বরে হাসান নাওয়াজের দৃঢ়তায় রানের চাকা ঘুরতে থাকে পাকিস্তানের। ৩৭ ওভার শেষে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। এরপর বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। এর আগেও বৃষ্টির কারণে দু’বার খেলা বন্ধ হয়েছিল।

এতে ৩৭ ওভারে শেষ হয় পাকিস্তানের ইনিংস। বৃষ্টি আইনে ৩৫ ওভারে ১৮১ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। হাসান ৩টি ছক্কায় ৩০ বলে অপরাজিত ৩৬ রান করেন। সিলেস ২৩ রানে ৩ উইকেট নেন।জবাবে ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ১ ও এভিন লুইস ৭ রান করে পাকিস্তানের পেসার হাসান আলির শিকার হন। দ্বিতীয় উইকেটে কেসি কার্টিকে নিয়ে ৩৬ ও তৃতীয় উইকেটে শেরফানে রাদারফোর্ডের সাথে ৫৪ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে রাখেন অধিনায়ক শাই হোপ।কার্টি ১৬, হোপ ৩২ ও রাদারফোর্ড ৪৫ রানে আউট হলে ১০৭ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তখনও জয় থেকে ৭৪ রান দূরে ক্যারিবীয়রা। ষষ্ঠ উইকেটে ৭২ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে স্বস্তির জয় এনে দেন রোস্টন চেজ ও জাস্টিন গ্রেভস। চেজ ৪৯ ও গ্রেভস ২৬ রান করেন। হাসান ও মুহাম্মদ নাওয়াজ ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের  চেজ।

আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর