বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৪ জেলায় ফের কারফিউ বহাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন

সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া সহিংসতার পর গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ দেশের পরিস্থিতি। আজ ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকার পর বিকেল ৫টা থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে ফের শুরু হয়েছে কারফিউ। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ পূর্বের নিয়মেই চলবে।

আজও অফিস খোলা থাকায় আগের দিনের মতোই যানবাহনের চাপ দেখা যায় সড়কগুলোতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা অবনতির দিকে যাওয়ায়, শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।

এতে রোববার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হবে সকাল ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলবে বিকাল ৩টা পর্যন্ত।

কারফিউ শিথিলের সময় সারাদেশে দোকানপাট ও শপিংমল খোলা। চলবে তৈরি পোশাক শিল্প কারখানার কাজ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর