শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পার্কিংয়ে রাখা প্রাইভেটকার থেকে দুটি মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

রাজধানীর মৌচাক মোড়ে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিং করা গাড়ী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে পার্কিংয়ে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই পুরুষ, আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিনও কাজ করছে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বলেন, রোববার (১০ আগস্ট) সকালে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে একটি প্রাইভেকার রাখা হয়। পরে সেটি আর না নেওয়ায় আজ সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ গাড়ির ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

তিনি আরও বলেন, সোমবার দুপুর ১২টার দিকে ওই প্রাইভেটকারের ভেতর থেকে দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছি। তাদের শরীরের বেশ কিছু অংশ পঁচে গেছে।

ঢাকার রমনা থানার ওসি গোলাম ফারুক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর