মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠালো অন্তর্বর্তী সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ রোববার (১০ আগস্ট) তাদের অবসরে পাঠানোর বিষয়ে পৃথক ৯টি প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা পৃথক ওই প্রজ্ঞাপনগুলোয় সই করেন উপসচিব নাসিমুল গনি।

অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন, পুলিশ পরিদর্শক মো. কুদ্দুস ফকির, মো. নুরুল ইসলাম, মো. কামাল হোসেন, এস এম কামরুজ্জামান, মো. সেলিমুজ্জামান, মো. শামীম হোসেন, মো. আব্দুল লতিফ, মো. আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ মামুন অর রশিদ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর