শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

বাংলাদেশে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল।

আজ শনিবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহিল বাকী নদভী দা. বা. ও মুখ্য আলোচক ছিলেন মাওলানা মুসা আল হাফিজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি মনির হোসেন রাহমানী। অনুষ্ঠানে মাওলানা হামিদুল ইসলাম নাফিসকে সভাপতি, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা রুহুল আমীন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা দেলোয়ার হোসাইন আজমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, মাওলানা আজহারুল ইসলাম নোমানীকে সহসভাপতি ও মাওলানা মনির হোসেন রাহমানীকে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সামাজিক অবক্ষয় প্রতিরোধ করে সুন্দর সমৃদ্ধ দেশ গঠন ও নীতিবান আদর্শিক প্রজন্ম তৈরি করা একান্ত অপরিহার্য। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি অঞ্চলের ইমাম-খতিবকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ইমাম, মুয়াজ্জিন, খতিবদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সামজিকভাবে মানুষের নৈতিক মানোন্নয়ন ও ইসলামী তাহজিব তামাদ্দুনের আলোকে একটা স্বপ্নের বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় কাজে লাগানো সকলের দায়িত্ব। এই প্রক্রিয়া ব্যর্থ হলে দেশের আগামী দিনগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবদুল কাইউম সোবহানী, খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটির মহাসচিব আল্লামা ইমামুদ্দীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, শর্ষীনার ছোট পীর মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর