মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করবে নির্বাচন কমিশন : সিইসি নাসির উদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। দেশের ১৮ কোটি মানুষের পক্ষেই কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, গত নির্বাচনে যেসব প্রিজাইডিং কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করেছেন ও সমস্যা সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।

নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গেছে, আর ভোটারদের কেন্দ্রীয় ভোটকেন্দ্রে আনা এখন বড় চ্যালেঞ্জ। তবে কমিশন, প্রিজাইডিং কর্মকর্তা ও প্রশাসন সবাই মিলে একটি ভালো নির্বাচন এবং মানুষের আস্থা ফেরানোর কাজ করছে। তাই আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করাটাই সরকার ও নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। সকল কার্যক্রম বিধিবিধান বা আইন-অনুশাসন অনুযায়ি চলবে।

তিনি বলেন, নির্বাচন তফসিল এখনই ঘোষণা হবে না। ঘোষণার দু’মাস আগে তারিখ জানানো হবে। তবে স্বল্প সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন দিনের  রংপুর সফরে আছেন সিইসি ।  মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর