বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আরব আমিরাতের বিমানে সুদানের বিমানবাহিনী বোমা হামলা, নিহত ৪০ সেনা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

সুদানের বিমানবাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে। কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমানটি দারফুরের আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় বোমা মেরে সেটি ধ্বংস করা হয়।

সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবার গভীর রাতে এই হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার

সম্প্রতি বিমানবন্দরটিতে সুদানের সেনাবাহিনী বারবার বিমান হামলা চালিয়ে আসছে। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফের সঙ্গে যুদ্ধে লিপ্ত রাষ্ট্রীয় এ বাহিনী।

এএফপি-কে নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক সূত্র জানিয়েছে, বিমানটি দারফুরের নিয়ালা বিমানবন্দরে অবতরণের সময় বোমা হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়। বিমানটিতে আরএসএফের জন্য বিদেশি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম ছিল। রাষ্ট্রীয় টিভির দাবি, বিমানটি উপসাগরীয় একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।

আরএসএফ এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি। তবে এএফপি সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিমান ধ্বংসের অভিযোগকে তিনি ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, হামলায় কতজন কলম্বিয়ান নিহত হয়েছেন তা জানতে তার সরকার কাজ করছে। তিনি এক্স-এ এক পোস্টে লেখেন, আমরা চেষ্টা করব তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে। সূত্র: আল-জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর