বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী রাজনীতি করে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দক্ষিণ বা উত্তরপন্থী নয় বিএনপি গণমানুষের দল। এটি মধ্যপন্থী দল।আগামী নির্বাচনে বিএনপি জোটবদ্ধ থাকবে যুগপৎসঙ্গীদের সাথে। 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপি পরবর্তীতে সরকারে এলে প্রধান উপদেষ্টার রাষ্ট্র পরিচালনার ধারণাকে প্রতিফলন করবে বলেও জানান তিনি।

এছাড়া, সরকার মানুষের আকাঙ্ক্ষা পূরণ ও মবক্রেসি নিয়ন্ত্রণ দুটোতেই অনেকটা ব্যর্থ হয়েছে বলে মত তার।

নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার চিঠি পাঠানোকে এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে সালাউদ্দিন আহমদ আরও বলেন, জাতি এর জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারেও অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে।

নির্বাচন পরিচালনার জন্য দ্রুত আইনকানুন প্রণয়ন হবে বলে প্রত্যাশা করছেন তিনি। এছাড়া তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে।

নির্বাচনে ত্যাগী ও তারুণ্যনির্ভর প্রার্থীদেরই বেশি প্রাধান্য দেবে বিএনপি, জানান সালাহউদ্দিন আহমদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর