শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, গতকাল বুধবার সুমাইয়া জাফ‌রিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করা হয় বলে জানায় ডিবি। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সময় মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। এ ঘটনায় এর আগে সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

প্রসঙ্গত, ঢাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় এখন পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর