শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

আওয়ামী লীগ কর্মীদের সশস্ত্র প্রশিক্ষণে অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:০২ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে হেফাজতে নেয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) তালেবুর রহমান।

তিনি বলেন, ‘সুমাইয়া জাফরিন নামে এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।’

ডিবির যুগ্ম-কমিশনার নাসিরুল ইসলাম বলেন, ‘আমরা তাকে পল্লবী এলাকা থেকে আটক করে হেফাজতে নিয়েছি। তবে তিনি যে পুলিশে চাকরি করেন এমন তথ্য সঠিক না। আমরা তাকে প্রশিক্ষণ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর