মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে এ তথ্য চাওয়া হয়েছে।

এ বিষয়ে সোমবার (৪ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়।

চিঠিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বর সরবরাহ করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এসব তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে।

পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) ২৪ জুলাই একটি পত্রের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে বিষয়টি জানায়।

কমিশন সূত্রে জানা গেছে, মামলার তদন্তে সহায়তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ অবস্থায়, নির্বাচন কমিশন সচিবালয়কে দ্রুততম সময়ের মধ্যে তথ্যের দুটি কপি সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর