বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ে ডিবির অভিযান : ৭টি আগ্নেয়াস্ত্র ও ৫শ’ লাঠি উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৬:০২ অপরাহ্ন

রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১শ’ ককটেল, ৭টি আগ্নেয়াস্ত্র, ৫শ’ লাঠি ও বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল রাতে গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযান শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, অভিযানে ১শ’টির বেশি ককটেল, ৫/৬ বোতল পেট্রোল, ৫শ’টি বাঁশের লাঠি, ৭টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে অনেকে পালিয়ে যায়। এই সময় ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে।

ডিবি প্রধান বলেন, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান।

তিনি বলেন,  শুধু অর্থ ও অস্ত্র দিয়েই নয় বরং গুজব ছড়িয়ে আন্দোলনকে অন্য দিকে ধাবিত করার চেষ্টা করছে। এর আগেও বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে অনেকে অপরাজনীতি করেছে। আমরা তাদের ছাড় দেইনি। এই কোটা সংস্কার আন্দোলন ঘিরেও যারা অপরাজনীতি করার চেষ্টা করবে, তাদেরও ছাড় দেব না।’
হারুন বলেন, যারা এই ধরনের কাজ করছে, তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। তাদের অচিরেই আটক করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর