শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

খসড়া ভোটার তালিকা ১০ আগস্ট, চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট প্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:১২ অপরাহ্ন

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সংশোধনের পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আজ সোমবার (৪ আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভুক্ত ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোন অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটিবিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

এর আগে গত ২৯ জুলাই ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ বলেছিলেন, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবো। এরপর যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর