মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

বিগত নির্বাচনে অনিয়মকারী নির্বাচন কমিশনের ২০০ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:০২ অপরাহ্ন

চলতি বছরের আগস্টের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনঃ নির্ধারণ চূড়ান্ত এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম ক্রয় শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. আখতার আহমেদ। এছাড়া বিগত নির্বাচনে অনিয়ম করেছে নির্বাচন কমিশনের এমন ২০০ কর্মকর্তা কর্মচারীদের বদলি করা হয়েছে।

আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল আসবে সংসদ নির্বাচনের প্রস্তুতি দেখতে।

প্রধান উপদেষ্টার টাইমলাইনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান ইসি সচিব। এ জন্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব কর্মকাণ্ড সম্পর্কে জনগনকে জানানো হচ্ছে।

তিনি বলেন, ভোটার তালিকার সংশোধিত আইন অনুযায়ী নতুন আরেকটি কাট আউট ডেট নির্ধারণ করে পরবর্তীতে আরেকটি ভোটার তালিকা হবে নির্বাচনের আগে। এ বছর মোট ৩টি ভোটার তালিকা প্রকাশ হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর