শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভারতীয় জাতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

দীর্ঘ ১৩ বছর পর স্বদেশী কোচের হাতে আবারো গেলো ভারতীয় জাতীয় ফুটবল দলের দায়িত্ব। শুক্রবার (১ আগস্ট) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ঘোষণা করেছে, নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মুম্বাইয়ের ৪৮ বছর বয়সী সাবেক ফুটবলার খালিদ জামিল।

এর আগে ২০১১-২০১২ সাল পর্যন্ত সাভিও মেদেইরা ছিলেন ভারতের প্রধান কোচ। স্টিফেন কনস্টানটাইন ও স্টেফান তারকোভিচকে পেছনে ফেলে এই পদে আসীন হলেন জামিল।

২০১৬-১৭ মৌসুমে আইজল এফসিকে অপ্রত্যাশিতভাবে আই-লিগ চ্যাম্পিয়ন করানোর পাশাপাশি, নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসিকে আইএসএল প্লে-অফে তোলার কৃতিত্বের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে।

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, জামিলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হবে, যা দুই থেকে তিন বছরের হতে পারে। তিনি আরও জানান, জামিল শুধু জাতীয় দলের দায়িত্বেই থাকবেন, কোনো ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন না।

খালিদের কোচ হিসেবে অভিষেক হবে আগামী ২৯ আগস্ট তাজিকিস্তান ও উজবেকিস্তানে শুরু হতে যাওয়া সিএএফ নেশন্স কাপে।

এরপর অক্টোবরের ৯ ও ১৪ তারিখে সিঙ্গাপুরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাই ম্যাচে নেতৃত্ব দেবেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর