বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আজও শাহবাগ অবরোধ করেছে জুলাই যোদ্ধারা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

 আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে জুলাই যোদ্ধারা। একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। জুলাই মাস শেষ হলেও এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের পক্ষে তারা আন্দোলনে নেমেছেন বলে জানান।

এতে শাহবাগের প্রধান সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন জরুরী কাজে বের হওয়া মানুষ। অন্যদিকে, আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি।

আন্দোলনকারীরা বলেন, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। এর আগে বৃহস্পতিবার সকালে থেকে শুরু হয় তাদের এ অবস্থান কর্মসূচি।

জুলাই সনদ তাদের অধিকার জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর