সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, ব্যাংকে জব্দ সাড়ে ৫ কোটি টাকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আদায়ের ঘটনায় মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি, যেখানে মোট ৫ কোটি ৫০ লাখ টাকার বেশি অর্থ পাওয়া গেছে।

সিআইডির তদন্তে উঠে আসে, মোতাল্লেস হোসেন নিজেকে বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ এবং লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফোন কলে খালেদা জিয়ার মতো কণ্ঠস্বর নকল করে কথা বলে প্রতারণামূলকভাবে আস্থা অর্জন করতেন এবং আর্থিক সুবিধা আদায় করতেন।

সিআইডি জানায়, এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর