বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ১৮৬ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

রাজধানী ঢাকায় চলমান অপরাধ দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৮৬ জনকে।

আজ বুধবার (৩০ জুলাই) ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান জানান, ঢাকার ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ৪৭১টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে রাতে ২৫৯টি ও দিনে ২১২টি টিম কাজ করে। টহল টিমগুলোর মধ্যে ছিল ২১২টি মোবাইল পেট্রোল, ২০টি ফুট পেট্রোল ও ২৭টি হোন্ডা পেট্রোল টিম। এছাড়া, শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৬৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ১ ডাকাত, ৫ চোর, ১৩ মাদক ব্যবসায়ী, ২ প্রতারক ও ১২ পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে ১১টি মোবাইল ফোন, ১টি বাস ও ১৩,১৮০ টাকা নগদ উদ্ধার করা হয়। মাদকের মধ্যে পাওয়া গেছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল ও ১ গ্রাম হেরোইন।

ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে ৫ জনকে আটক করেছে। এদিকে, ডিবি-তেজগাঁও বিভাগ কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য নিশাত (২২) ও রাসেল (২৩) কে গ্রেফতার করেছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর