বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইনালের মাঝবিরতিতে শাকিরার কনসার্ট নিয়ে আপত্তি তুলেছেন কলম্বিয়া কোচ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ন

সোমবার সকাল ৬টায়  কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া-আর্জেন্টিনা।ফাইনালের মঞ্চ হওয়ায় আনুষ্ঠানিকতার কমতি রাখছে না দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমবেল। তবে কলম্বিয়ান পপ তারকা শাকিরার শো মাঝবিরতিতে রাখায় আপত্তি তুলেছেন কলম্বিয়ার কোচ নেস্তর লরেনসো।

লিওনেল মেসি-হামেস রদ্রিগেজের মতো তারকায় ছড়াছড়ি দুই দলেই, তাদের খেলায় মুগ্ধ হতে চাইবেন দর্শকরা।

কিন্তু মাঝবিরতিতে তাদের জন্য বাড়তি আয়োজন রেখেছে আয়োজক সংস্থা কনমেবল। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে গাইবেন পপ গায়িকা শাকিরা। তার পারফরম্যান্সে জন্য মাঝখানের বিরতি ১৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ মিনিট।

কনমেবলের এমন সিদ্ধান্তে অবাক কলম্বিয়ার কোচ নেস্তর লরেনসো। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আশা করি আপনারা উপভোগ করবেন, শাকিরা অসাধারণ। ফাইনালে যখন বাজে মাঠ বা আবাহওয়ার কারণে নিয়ম পরিবর্তন হয়, তখন সেটা দুই দলের জন্য একই। তখন আমি বলতে পারি না এটা খারাপ বা এক পক্ষকে সুবিধা দিচ্ছে। আমি বিষয়টা বুঝতে পারছি না, কিন্তু আমার চাওয়া আগের ম্যাচগুলোর মতোই যদি এটা হতো। ’

অথচ কোপা আমেরিকার গ্রুপ পর্বে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও ভেনেজুয়েলা শাস্তি পেয়েছিল মাঝবিরতির পর দেরি করে আসায়। এখন কনমেবলই সেটি বাড়িয়েছে। খেলোয়াড়দের রোমাঞ্চে তাতে ভাটা পড়তে পারে বলে মনে করেন কলম্বিয়া কোচ।

লরেনসো বলেন, ‘যার প্রভাব খেলোয়াড়দের ওপর পড়তে পারে। তাদের শরীর ঝিমিয়ে পড়তে পারে। আমরা ভালো করেই জানি ড্রেসিং রুমে রিকোভারির জন্য ব্যয় হওয়া সময়ের মূল্য কতখানি।

 

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর