বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে’-অ্যাটর্নি জেনারেল দুই দফা ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উ. কোরিয়া দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক ও একান্ত আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর ১০ এপ্রিল ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের প্রয়োজনে শুক্রবারও ২ বেলা অধিবেশন বসতে পারে : চীফ হুইপ নূরুল ইসলাম বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করলেন কামাল উদ্দিন নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও আ.লীগের নৃশংসতা পাকিস্তান হানাদার বাহিনীকেও হার মানিয়েছে : আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নৃশংসতা পাকিস্তানের হানাদার বাহিনীকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল । 

তিনি বলেন, আমরা ৭১ সালেও দেখিনি মৃতদেহ পুড়িয়ে ফেলার দৃশ্য। কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানে সে কাজ করে দেখিয়েছে আওয়ামী শাসনামল।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণহত্যার বিচার ও তথ্যচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের বিচারকাজে এমন অকাট্য প্রমাণ রেখে যাব, যাতে পরবর্তী সরকারগুলো বিচারব্যবস্থাকে প্রলম্বিত করতে না পারে।

আইন উপদেষ্টা আরও বলেন, ২০২৪-এর জুলাই-অগাস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার সুষ্ঠুভাবেই করা হবে। বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। সে প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, আশা করা যায় বর্তমান সরকারের মেয়াদেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে।

আসিফ নজরুল বলেন, জুলাই গণপতনে আমরা মাঠে যেভাবে নৃশংসতা দেখেছি, তাতে শুধু জনগণের কাছে নয়, মহান আল্লাহর কাছেও আমরা দায়বদ্ধ। আহত শিক্ষার্থীদের গুলি করে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে ফেলা, সবই মানবতাবিরোধী অপরাধ। কোন যুদ্ধবিধ্বস্ত দেশেও এমন ঘটনা ঘটেনি, যা বাংলাদেশে ঘটেছে। আমরা এসব ঘটনার বিচার করবই। আমাদের চেষ্টায় ঘাটতি নেই।

আইন মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা সোয়েটার রেজওয়ান আহসান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, জুলাই শহীদ মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ ইয়ামিনের পিতা মহিউদ্দিন প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর