শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মগড়া নদীর উপর দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’ দেশের দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল আজ রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান

উত্তরায় মাইলস্টোন ট্রাজেডি: ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন

রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ছয় মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীক্ষা-নিরীক্ষা করে এসব নমুনার মাধ্যমে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী। ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।

শনাক্ত হওয়া মরদেহের পরিচয়- ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া।

এর আগে, মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা প্রদান করে। এদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও ছিলেন।

উল্লেখ্য, সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৩। আর আহত প্রায় দেড় শতাধিক। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে নিহতের সংখ্যা ৩০।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর