শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সচিবালয় নিয়ে গুজব: শিক্ষার্থীর মৃত্যুর খবর সঠিক নয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ সচিবালয়ে মঙ্গলবার আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরটি গুজব বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।

ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্তে কাজ করা ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার সময় হাসিরুন মাহিন সূর্য নামে এক শিক্ষার্থী আহত হন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে বাড়ি ফিরে গেছেন বলে নিজেই রিউমার স্ক্যানারকে জানিয়েছেন।

সংস্থাটি বলেছে, ‘সচিবালয়ের ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব।’

বাংলাদেশে চলমান গুজব ভুয়া খবর, ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে নিয়োজিত রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে। সংস্থাটির তথ্যমতে, শুধু ২০২৫ সালের এপ্রিলে অনলাইনে ছড়ানো ২৯৬টি বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য শনাক্ত করেছে তারা।

রিউমার স্ক্যানার বলেছে, তারা নিয়মিতভাবে অপপ্রচার চিহ্নিত করে জনগণকে সত্য তথ্য জানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর