মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

মাইলস্টোনের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে : আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন

রাজধানী উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, শিক্ষক, ও অভিভাবকদের সমন্বয়ে কলেজের কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা  অধ্যাপক ড. আসিফ নজরুল।

আজ বুধবার (২৩ জুলাই) তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও ক্লাসে উপস্থিতির যাবতীয় তথ্য এখানে পাওয়া যাবে।

এ সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে আকস্মিকভাবে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়। ঘটনাস্থলেই অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী হতাহত হয়।

ওই ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউল আলম, অধ্যক্ষ, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, সদস্য  মো. মাসুদ আলম উপাধ্যক্ষ (প্রশাসন), মিসেস খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা), মিসেস লুৎফুন্নেসা লোপা, কো-অর্ডিনেটর, মনিরুজ্জামান মোল্লা, অভিভাবক (শিক্ষার্থী: যাইমা জাহান, শ্রেণি: চতুর্থ, ক্লাস কোড: ২২৭৪), মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি, মো. তাসনিম ভূঁইয়া প্রতীক (শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি)।

এ কমিটি আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর