শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বিমান বাহিনীঃচিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুচিকিৎসা দেয়াটা জরুরি। তারা সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিমান বাহিনী প্রধান বলেন, তথ্য লুকানোর কোনো সম্ভাবনা নেই। কার কাছ থেকে লুকাব? সবাই দেশের মানুষ। যখনই আমাদের কাছে এ ঘটনার আপডেট আসছে, আমরা আইএসপিআরের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি।

হাসান মাহমুদ খাঁন আরও বলেন, ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী। প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। সামাজিকমাধ্যমে অনেক গুজব চলছে, যা দুঃখজনক। গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর