বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডিএসসিসিতে ব্যাটারিচালিত রিকশাচালকদের জন্য ই-রিকশা প্রশিক্ষণের উদ্বোধন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন

 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় তিনচাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশাচালকদের জন্য  ই-রিকশা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২২ জুলাই) নগরভবন অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিএসসিসি’র প্রশাসক মো. শাহজাহান মিয়া।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে ২২ থেকে ৩১ জুলাই পর্যন্ত পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কমিউনিটি সেন্টারে ই-রিকশা প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ পরিচালনার জন্য ১৫০ জন প্রশিক্ষককে নিযুক্ত করা হয়েছে, যারা পর্যায়ক্রমে অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন ধাপে-ধাপে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন। প্রথম পর্যায়ে মোট ৪ হাজার ৫০০ জন রিকশাচালককে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণার্থী রিকশাচালকদের সম্মানী ও খাবারের ব্যবস্থা থাকবে।

উদ্বোধনকালে ডিএসসিসি’র প্রশাসক শাহজাহান মিয়া বলেন, অনিয়ন্ত্রিত ও অনিরাপদ ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য নগরজীবন যানজটের কবলে পড়ে স্থবির ও নাগরিকদের স্বাভাবিক কর্মকাণ্ড ঝুঁকির মধ্যে পড়েছে। সরকার ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ই-রিকশা চলাচলের উদ্যোগ নিয়েছে যার ফলে যানজট নিরসনের পাশাপাশি অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে নগরবাসী রক্ষা পাবে।

মাত্র ৫০ টাকার বিনিময়ে প্রশিক্ষণ গ্রহণকারী রিকশাচালকগণ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হবেন উল্লেখ করে প্রশাসক বলেন, পর্যায়ক্রমে ই-রিকশা খাতকে শৃঙ্খলার মধ্যে আনা হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম ও মহা-ব্যবস্থাপক(পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর